News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বদলীয় শক্তি কেন্দ্রের ইনচার্জের বাড়িতে বোমা নিক্ষেপ
Image

স্বদলীয় শক্তি কেন্দ্রের ইনচার্জের বাড়িতে বোমা নিক্ষেপ

আগরতলা, ২৫ ডিসেম্বর: বামুটিয়ায় মণ্ডল সভাপতি পরিবর্তনকে কেন্দ্র করে দল থেকে বহিষ্কৃত প্রাক্তন মণ্ডল সভাপতি কাজল দে’র নেতৃত্বে স্বদলীয় শক্তি কেন্দ্রের ইনচার্জের বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়েছে। ওই ঘটনা বামুটিয়া মণ্ডলের দক্ষিণ রামনগর জয় সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ১০ নং শক্তি কেন্দ্র ইনচার্জ উৎপল দাস জানিয়েছেন, গত শনিবার বামুটিয়া বিধানসভার মণ্ডল সভাপতি পরিবর্তন হয়।নতুন মণ্ডল সভাপতি নিযুক্ত হন শিবেন্দ্র দাস।উনি মণ্ডল সভাপতি নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রাক্তন মণ্ডল সভাপতি কাজল দে ও তার সাঙ্গ পাঙ্গরা জয় সংঘ ক্লাব দখল করে এবং গত রাতে ১০ নং শক্তি কেন্দ্র ইনচার্জ উৎপল দাসের বাড়িতে বোমা নিক্ষেপ করে।

প্রসঙ্গত, বামুটিয়ায় ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপির হাত ছাড়া হওয়ার অন্যতম নায়ক কাজল দে গোষ্ঠী ক্লাব দখল থেকে শুরু করে বোমা বাজিতে লিপ্ত হয় বলে অভিযোগ।

Releated Posts

এডিসি নির্বাচনে বিজেপির প্রভারী দায়িত্বে লতা উসেন্দি

আগরতলা, ৪ এপ্রিল : আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টি.টি.এ.এ.ডি.সি) নির্বাচনে বিজেপির তরফে বড় সাংগঠনিক সিদ্ধান্ত…

ByByNews Desk Apr 4, 2026

রাতের আঁধারে রক্তাক্ত পরিণতি, মাছ ধরতে গিয়ে নৃশংস খুন মাঝবয়সী ব্যক্তি, থমথমে কদমতলা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল:  উত্তর ত্রিপুরার কদমতলা যেন এক রাতেই আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। দক্ষিণ কদমতলা গ্রাম…

ByByNews Desk Apr 4, 2026

রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে: খাদ্য দপ্তরের বিশেষ সচিব

আগরতলা, ৪ এপ্রিল: রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। প্রতিদিন মজুত (স্টক) ও সরবরাহের…

ByByNews Desk Apr 4, 2026

ধর্মনগরে কংগ্রেসের বিশাল জনসভা, চয়ন ভট্টাচার্যের সমর্থনে শীর্ষ নেতৃত্বের প্রচার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল: আসন্ন ৯ এপ্রিল ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে চরমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। সেই…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top