News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড়দিন উপলক্ষ্যে নোয়াগাং প্রেসবাইটেরিয়ান গির্জায় চলছে প্রস্তুতি
Image

বড়দিন উপলক্ষ্যে নোয়াগাং প্রেসবাইটেরিয়ান গির্জায় চলছে প্রস্তুতি

আগরতলা, ২০ ডিসেম্বর: প্রতি বছরের মতো এবছরও উত্তর ত্রিপুরা জেলার নোয়াগাং প্রেসবাইটেরিয়ান গির্জাকে বড়দিন উপলক্ষে সুন্দরভাবে সাজানো হচ্ছে। গির্জা প্রাঙ্গণে বিশাল আকারের একটি ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত অসম-আগরতলা জাতীয় সড়কের পাশে অবস্থিত নোয়াগাং এডিসি গ্রামটি মূলত ত্রিপুরা রাজ্যের হালাম (রাংলং) জনজাতির বাসস্থান। এছাড়াও এখানে রিয়াং, দেববর্মা, হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষও বসবাস করেন। এডিসি গ্রামটিতে মোট সাতটি চার্চ রয়েছে এবং এখানকার বেশিরভাগ জনজাতি খ্রিস্টান ধর্মের অনুসারী।

প্রতি বছরের মতো এবছরও নোয়াগাং প্রেসবাইটেরিয়ান চার্চকে বড়দিন উপলক্ষে সুন্দরভাবে সাজানো হয়েছে। চার্চ প্রাঙ্গণে বিশাল আকারের একটি ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়েছে। যা আলোর ঝলমলে লাইট দিয়ে সজ্জিত। যিশু খ্রিস্টের জন্ম সম্পর্কে বোঝাতে কিছু মনোমুগ্ধকর চিত্রও প্রদর্শন করা হয়েছে। শীতের দিন হওয়ায় সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত আগুনের ব্যবস্থা রাখা হয়েছে। যাতে দর্শনার্থীরা নিজেদের গা-হাত-পা গরম রাখতে পারেন। বসার ব্যবস্থা করাও হয়েছে, যাতে সবাই আরাম করে সময় কাটাতে পারেন। চার্চকে সাজিয়ে তুলছেন এই এলাকারই সকল যুবকরা।

চার্চের এক সদস্য জানিয়েছেন যে, প্রতি বছরের মতো এবারও চার্চে প্রচুর ভিড় হচ্ছে। উত্তর ত্রিপুরার বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে ঘুরতে আসছেন। তিনি সকলকে আহ্বান করেছেন, আসন্ন বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর এই চার্চে এসে উৎসবের আনন্দ ভাগ করে নিতে।

Releated Posts

ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য প্রয়াত, শোক জ্ঞাপন কংগ্রেসের

আগরতলা, ৫ এপ্রিল: ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে রাজ্যের…

ByByReshmi Debnath Apr 5, 2026

এডিসি নির্বাচনে বিজেপির প্রভারী দায়িত্বে লতা উসেন্দি

আগরতলা, ৪ এপ্রিল : আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টি.টি.এ.এ.ডি.সি) নির্বাচনে বিজেপির তরফে বড় সাংগঠনিক সিদ্ধান্ত…

ByByNews Desk Apr 4, 2026

রাতের আঁধারে রক্তাক্ত পরিণতি, মাছ ধরতে গিয়ে নৃশংস খুন মাঝবয়সী ব্যক্তি, থমথমে কদমতলা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল:  উত্তর ত্রিপুরার কদমতলা যেন এক রাতেই আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। দক্ষিণ কদমতলা গ্রাম…

ByByNews Desk Apr 4, 2026

রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে: খাদ্য দপ্তরের বিশেষ সচিব

আগরতলা, ৪ এপ্রিল: রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। প্রতিদিন মজুত (স্টক) ও সরবরাহের…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top