News Flash

  • Home
  • দেশ
  • আগামী ৫-৭ দিন শীতের দাপট কমবে দিল্লিতে, পূর্বাভাস আবহাওয়া দফতরের
Image

আগামী ৫-৭ দিন শীতের দাপট কমবে দিল্লিতে, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে শীতের দাপট কিছুটা কমার পূর্বাভাস জারি করলো আবহাওয়া দফতর। শুক্রবার আইএমডি-র বিজ্ঞানী ডঃ সোমা সেন রায় বলেছেন, “হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ার নেপথ্যে পশ্চিমী ঝঞ্ঝা, তাই হঠাৎ ৪-৫ ডিগ্রি কমে গিয়েছিল। দিল্লিতে গতকাল শৈত্যপ্রবাহের পরিস্থিতি ছিল। কিন্তু শুক্রবার তাপমাত্রা প্রায় ৪-৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী পাঁচ থেকে সাত দিন ৮-৯ ডিগ্রির মধ্যে থাকবে, সর্বোচ্চ তাপমাত্রাও থাকবে ২২-২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।”

আইএমডি-র বিজ্ঞানী ডঃ সোমা সেন রায় আরও বলেছেন, “এর সঙ্গেই আমরা আশা করছি, ১৬ এবং ১৭ তারিখে পূর্ব উত্তর প্রদেশে কুয়াশা তৈরি হবে। আমরা উত্তর-পশ্চিম ভারতেও কুয়াশার প্রত্যাশা করছি। দক্ষিণ কেরল এবং দক্ষিণ তামিলনাড়ুতে খুব ভারী বৃষ্টিপাত হবে, ১২-২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হবে…উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কুয়াশা পরিস্থিতি থাকবে।”

Releated Posts

এলপিজি নিয়ে ভুয়ো তথ্য রুখতে রাজ্যগুলিকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতা নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ও গুজব রুখতে…

ByBySandeep Biswas Apr 3, 2026

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top