News Flash

  • Home
  • দেশ
  • এপার বাংলায় এসে হাড়হিম হিন্দু নির্যাতনের কথা শোনালেন বাংলাদেশি বৃদ্ধা
Image

এপার বাংলায় এসে হাড়হিম হিন্দু নির্যাতনের কথা শোনালেন বাংলাদেশি বৃদ্ধা

রায়গঞ্জ, ১৩ ডিসেম্বর (হি.স.): বিএসএফের হাতে ধরা পড়ে পদ্মাপারের নারকীয় অত্যাচারের কথা জানালেন বাংলদেশের দিনাজপুরের গাজিপুরের বৃদ্ধা। ভেঙে পড়লেন কান্নায়। বৃহস্পতিবার বৃদ্ধাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। কিন্তু অসহায় বৃদ্ধাকে দেখতে পরিবারের কেউ আসেননি। শুক্রবার এই ঘটনা প্রকাশ্যে এসেছে।

বাংলাদেশের দিনাজপুর জেলার গাজিপুর থানার যথাইসুদপুর গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা। বয়সের কারণে চোখের দৃষ্টি ক্ষীণ হয়েছে। সামনের মানুষজনদেরও ঝাপসা দেখেন। বুধবার রাতে কাঁটাতার পেরিয়ে বাংলার উত্তর দিনাজপুরে প্রবেশের সময় বিএসএফের হাতে ধরা পড়েন তিনি।

বৃদ্ধা জানান, কয়েকদিন আগে তাঁর ছোট মেয়েকে নিজের চোখের সামনে নির্যাতিত হতে দেখেছেন মৌলবাদীদের হাতে। অত্যাচারের পর তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। উলটে সশস্ত্র বাহিনী রোজ তাঁকে হুমকি দিত বাড়ি ছাড়ার জন্য। একদিন ভোরে বাড়ি থেকে অনেকটা দূরে জঙ্গলে মেয়ের দেহ দেখতে পান। চিৎকার করে সবাইকে ডাকলেও

কেউ আসেনি। জঙ্গলেই পড়ে থাকে দেহ।

এর পর বাড়ি থেকে বের করতে বৃদ্ধাকে মারধর করা হয়। টেনে হিঁচড়ে এনে ফেলা হয় রাস্তায়। তার পরই ভারতে মেয়ের শ্বশুরবাড়ি আসার সিদ্ধান্ত নেন বৃদ্ধা। রাতের অন্ধকারে কাঁটাতার পেরনোর সময় ধরা পড়েন বিএসএফের হাতে।

বৃদ্ধা জানান, তিনি পাঁচ কন্যা ও তিনপুত্রের মা। শেখ হাসিনা সরকারের পতনের পর সেপ্টেম্বরের এক সন্ধ্যায় বড় ছেলেকে অপহরণ করে নিয়ে যায় মৌলবাদীরা। তার পর আর খোঁজ নেই তাঁর। আর এক ছেলে মানসিক ভারসাম্য হারিয়ে ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কোনও হদিশ নেই। পাঁচ মেয়ের মধ্যে দুজন না খেতে পেয়ে অসুস্থ হয়ে ঢলে পড়েছে মৃত্যুর কোলে। ছোট মেয়ে মৌলবাদীদের লালসার শিকার।

ধৃত বৃদ্ধাকে রায়গঞ্জ জেলা মূখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বন্দি হয়ে এপারে থাকতে রাজি, তাও ওপারে ফিরতে চান না বৃদ্ধা।

Releated Posts

প্রতিরক্ষা রপ্তানিতে রেকর্ড বৃদ্ধি, অর্থবছর ২৬-এ ৬২.৬% বেড়ে ৩৮,৪২৪ কোটি টাকা

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): ভারতের প্রতিরক্ষা রপ্তানি ২০২৫-২৬ অর্থবর্ষে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সরকারি তথ্য অনুযায়ী, এই সময়ে রপ্তানির পরিমাণ…

ByByNews Desk Apr 2, 2026

জলপাইগুড়িতে ভুয়ো নথি-সহ ১৪ বাংলাদেশি গ্রেফতার, রাজনৈতিক তরজা তুঙ্গে

কলকাতা, ২ এপ্রিল(আইএএনএস): পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় নিউ দিল্লিগামী নর্থ-ইস্ট এক্সপ্রেস ট্রেন থেকে ১৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল…

ByByNews Desk Apr 2, 2026

‘নকশালমুক্ত ভারত’ বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতার বড় ভূমিকা, জানালেন অমিত শাহ

নয়াদিল্লি, ১ এপ্রিল(আইএএনএস): ‘নকশালমুক্ত ভারত’-এর লক্ষ্যে বড় সাফল্যের দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, নকশাল সংগঠনের…

ByByNews Desk Apr 1, 2026

‘প্রতিশ্রুতি পূরণে বিজেপির রেকর্ড আছে, প্রতিদ্বন্দ্বীদের নেই’: আসামে নরেন্দ্র মোদী

গুয়াহাটি, ১ এপ্রিল(আইএএনএস): আসামের গোগামুখে এক বিশাল জনসভায় উন্নয়নের রূপরেখা তুলে ধরে বিজেপির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করলেন…

ByByNews Desk Apr 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top