News Flash

  • Home
  • দেশ
  • সন্দীপের জামিনে ‘হতাশ’ চিকিৎসক মহলের একাংশ, সিবিআই দফতর ঘেরাওয়ের ডাক
Image

সন্দীপের জামিনে ‘হতাশ’ চিকিৎসক মহলের একাংশ, সিবিআই দফতর ঘেরাওয়ের ডাক

কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.): আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ায় হতাশ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। তবে হতাশ হলেও তাঁদের প্রতিবাদ থামবে না। বরং আরও বড় করে আন্দোলনের বার্তা দিলেন জুনিয়র ডাক্তারেরা। অন্য দিকে, চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম জানিয়েছে, শনিবারই সিবিআই দফতর ঘেরাও করবে তারা।

সন্দীপ এবং অভিজিতের জামিন মঞ্জুরের ঘটনায় সার্ভিস ডক্টর্স ফোরামের তরফে চিকিৎসক সজল বিশ্বাস বলেন, ‘‘এঁরা যে ভাবে জামিন পেলেন, তাতে আমরা ক্ষুব্ধ, হতবাক। এঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। সিবিআই তাঁদের গ্রেফতার করল। অথচ, তাঁদের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারল না! এটা গাফিলতি নয়, আমরা মনে করি এটা উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। আমরা শনিবার সিবিআই দফতরে অভিযানে যাব।’’

Releated Posts

প্রতিরক্ষা রপ্তানিতে রেকর্ড বৃদ্ধি, অর্থবছর ২৬-এ ৬২.৬% বেড়ে ৩৮,৪২৪ কোটি টাকা

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): ভারতের প্রতিরক্ষা রপ্তানি ২০২৫-২৬ অর্থবর্ষে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সরকারি তথ্য অনুযায়ী, এই সময়ে রপ্তানির পরিমাণ…

ByByNews Desk Apr 2, 2026

জলপাইগুড়িতে ভুয়ো নথি-সহ ১৪ বাংলাদেশি গ্রেফতার, রাজনৈতিক তরজা তুঙ্গে

কলকাতা, ২ এপ্রিল(আইএএনএস): পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় নিউ দিল্লিগামী নর্থ-ইস্ট এক্সপ্রেস ট্রেন থেকে ১৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল…

ByByNews Desk Apr 2, 2026

‘নকশালমুক্ত ভারত’ বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতার বড় ভূমিকা, জানালেন অমিত শাহ

নয়াদিল্লি, ১ এপ্রিল(আইএএনএস): ‘নকশালমুক্ত ভারত’-এর লক্ষ্যে বড় সাফল্যের দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, নকশাল সংগঠনের…

ByByNews Desk Apr 1, 2026

‘প্রতিশ্রুতি পূরণে বিজেপির রেকর্ড আছে, প্রতিদ্বন্দ্বীদের নেই’: আসামে নরেন্দ্র মোদী

গুয়াহাটি, ১ এপ্রিল(আইএএনএস): আসামের গোগামুখে এক বিশাল জনসভায় উন্নয়নের রূপরেখা তুলে ধরে বিজেপির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করলেন…

ByByNews Desk Apr 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top