News Flash

  • Home
  • দিনের খবর
  • সংসদে নতুন শক্তি ও উর্যা পেল কংগ্রেস, প্রিয়াঙ্কা প্রসঙ্গে খাড়গে
Image

সংসদে নতুন শক্তি ও উর্যা পেল কংগ্রেস, প্রিয়াঙ্কা প্রসঙ্গে খাড়গে

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): সাংসদ হিসাবে প্রথম বার সংসদে পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। সঙ্গী ছিলেন দাদা তথা রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং মা তথা রাজস্থান থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ওয়ানাড কেন্দ্রের নির্বাচিত সাংসদ হিসাবে শপথ নেন প্রিয়াঙ্কা। ডান হাতে সংবিধান তুলে ধরে শপথগ্রহণ করেন তিনি। তার পর লোকসভার অন্য সাংসদ এবং আধিকারিকদের সঙ্গে নমস্কার বিনিময় করতে দেখা যায় প্রিয়াঙ্কাকে।

সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর প্রিয়াঙ্কাকে আশীর্বাদ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পরে সংসদ ভবন চত্বরে খাড়গে বলেছেন, “সংসদে আমরা নতুন উর্যা ও নতুন শক্তি পেয়েছি। তিনি বিষয়গুলো ভালভাবে বোঝেন এবং জনসাধারণের সমস্যাগুলি বিশেষ করে মহিলাদের সম্পর্কিত সমস্যাগুলি উত্থাপন করেন। এতে আমাদের দল, জনসাধারণ, বিশেষ করে দেশের নারীরা উপকৃত হবেন।”

Releated Posts

১০ এপ্রিল রাজ্যসভায় শপথ নিতে পারেন নীতীশ কুমার, ১৩ এপ্রিলের পর মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার সম্ভাবনা

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আগামী ১০ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পারেন বলে মুখ্যমন্ত্রীর…

ByByNews Desk Apr 2, 2026

কলকাতায় ইডির তল্লাশি, তোলাবাজি মামলায় একাধিক জায়গায় অভিযান

কলকাতা, ১ এপ্রিল(আইএএনএস): তোলাবাজি সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় শহরের একাধিক জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকাল…

ByByNews Desk Apr 1, 2026

নালন্দা মন্দিরে পদপিষ্ট: এসএইচও সাসপেন্ড, ৪ পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

পাটনা, ৩১ মার্চ (আইএএনএস) : শীতলা মাতা মন্দির-এ মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় ৮ জনের মৃত্যুর পর প্রশাসনের পক্ষ থেকে…

ByByNews Desk Mar 31, 2026

মূল আদর্শ থেকে সরে গেছে বাম, কেরলে পিনারাই বিজয়নকে আক্রমণ রাহুল গান্ধীর

কান্নুর, ৩১ মার্চ (আইএএনএস): কেরলের শাসক বামফ্রন্টকে কড়া ভাষায় আক্রমণ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করলেন, বামপন্থীরা…

ByByNews Desk Mar 31, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top