News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বহি:রাজ্যের বাসে তল্লাশি চালিয়ে ৬০ হাজার টাকার গাঁজা উদ্ধার, ধৃত ১
Image

বহি:রাজ্যের বাসে তল্লাশি চালিয়ে ৬০ হাজার টাকার গাঁজা উদ্ধার, ধৃত ১

আগরতলা, ১৩ নভেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বহিঃরাজ্যের এক বাসে তল্লাশি চালিয়ে যুবকের শরীর থেকে ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। যার বাজারমূল্য আনুমানিক ৬০ হাজার টাকা বলে জানান চোরাইবাড়ি থানার পুলিশ। সাথে ওই যুবককে আটক করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চুরাইবাড়ি থানায় খবর আসে বহি:রাজ্যের বাস দিয়ে গাঁজা পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে করিমগঞ্জগামী বাসে অভিযান চালিয়েছে। বাসে তল্লাশি চালিয়ে এক যুবকের শরীর থেকে ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। সাথে ওই যুবককে আটক করে। অভিযুক্তের নাম মুন্না শর্মা।তার বাড়ি বিহারের বৈশালী জেলায়। সে ধর্মনগর থেকে করিমগঞ্জগামী বাসে উঠেছিল। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

পানীয় জল ও বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ, তীব্র ভোগান্তিতে সাধারণ মানুষ

কৈলাসহর, ৩০ এপ্রিল: পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে কৈলাসহরের সোনামাড়া এলাকায় আগরতলা-কৈলাসহর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

দুই মাসের বেতন বন্ধ, রাস্তায় নামলেন শিক্ষকরা, সোনামুড়ায় বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন

আগরতলা, ৩০ এপ্রিল: টানা দুই মাস বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে পড়ে রাস্তায় নামতে বাধ্য হলেন এসপিকিউইএম…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত মামলা দায়ের নির্যাতিতা গৃহবধূর

আগরতলা, ৩০ এপ্রিল: স্বামীর বিরুদ্ধে পণের দাবিতে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে থানায় লিখিত মামলা দায়ের…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

কালবৈশাখীর বৃষ্টিতে বড়কাঁঠালে ভেঙে গেল কৃষকের ৭ কানি ধান জমি, এলাকা পরিদর্শনে রাষ্ট্রমন্ত্রী

আগরতলা, কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সিমনা বিধানসভার বড়কাঁঠাল এলাকার কৃষকরা। টানা বৃষ্টির জেরে এলাকার প্রায় ৭…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top