কাশগঞ্জ, ১২ নভেম্বর (হি.স.): বাড়ির জন্য মাটি সংগ্রহ করতে এসে, সেই মাটির ধসে চাপা পড়ে উত্তর প্রদেশের কাশগঞ্জে মৃত্যু হয়েছে ৪ মহিলার। এছাড়াও ৫ জন মহিলা গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বাড়ির জন্য মাটি সংগ্রহ করতে এসেছিলেন কয়েকজন মহিলা। কিন্তু, মাটির ঢিবি ধসে কয়েকজন মহিলা চাপা পড়ে যান।
কাশগঞ্জের জেলাশাসক মেধা রূপম বলেছেন, “৯ জন মহিলাকে উদ্ধার করে আনা হয়েছে, তাঁদের মধ্যে ৪ জনকে জেলা হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছে। অন্যরা আহত হয়েছেন। এখানে খুব ভালভাবে উদ্ধার অভিযান চালানো হয়েছে।আর কেউ চাপা পড়ে নেই।এখানে এনএইচএআই-এর কাজ চলছিল, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মহিলারা নিজেদের ঘরের জন্য মাটি নিতে এসেছিলেন। আমরা মহিলাদের সাথে কথা বলব।”

