News Flash

  • Home
  • বিদেশ
  • হাসিনার দলকে বিরুদ্ধে প্রচারের সুযোগ দেবে না অন্তর্বর্তী সরকার
Image

হাসিনার দলকে বিরুদ্ধে প্রচারের সুযোগ দেবে না অন্তর্বর্তী সরকার

ঢাকা, ৯ নভেম্বর (হি.স.): বাংলাদেশে শেখ হাসিনার দলকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারের সুযোগ দেওয়া হবে না। শনিবার তা স্পষ্ট করল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

তিনি দুপুরে নিজের ফেসবুক পেজে লেখেন, ‘আওয়ামি লিগ এখন একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে কোনও প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়ার সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে যদি কেউ র‌্যালি, সমাবেশ ও মিছিল করার চেষ্টা করে সেক্ষেত্রে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ শক্তির মুখোমুখি হতে হবে।’

ইউনূসের উপদেষ্টার এই মন্তব্য বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন এবং তাঁকে শেখ হাসিনার শুভেচ্ছা জানানো নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহল তোলপাড়। কূটনৈতিক মহলের একাংশ মনে করছিল, এ বার বাংলাদেশেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আরও জোরকদমে সরব হবে শেখ হাসিনার দল আওয়ামি লিগ। আয়োজন করা হবে প্রতিবাদ কর্মসূচির।

উল্লেখ্য, বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন শেখ হাসিনা। ছাড়তে হয় সেই দেশও। কিন্তু ট্রাম্পকে তাঁর অভিনন্দন জানানোর পর থেকে ফের একবার তুঙ্গে জল্পনা। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

বহুমুখী সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত ও পাপুয়া নিউ গিনি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): উন্নয়ন অংশীদারিত্ব, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে…

ByByNews Desk Jun 13, 2026

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা ও চাঁদাবাজি বৃদ্ধি নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপের দাবি সংখ্যালঘু অধিকার সংগঠনের

ঢাকা, ১৩ জুন (আইএএনএস): বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, চাঁদাবাজি এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চলা বিভিন্ন…

ByByNews Desk Jun 13, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিওর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

ওয়াশিংটন, ১৩ জুন (আইএএনএস): স্পেস প্রযুক্তি সংস্থা ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন স্পেসএক্স-এর রেকর্ড গড়া শেয়ারবাজারে আত্মপ্রকাশের (আইপিও) পর বিশ্বের…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top