News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে রাম ঠাকুর সেবা আশ্রমে দুঃসাহসিক চুরি
Image

রাতের আঁধারে রাম ঠাকুর সেবা আশ্রমে দুঃসাহসিক চুরি

বিলোনিয়া, ৯ নভেম্বর: আবারও দুঃসাহসিক চুরি বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের অধীনে দক্ষিণ সোনাইছড়ি রাম ঠাকুর সেবা আশ্রমে।

গতকাল গভীর রাতে আশ্রমের মূল মন্দির এর গ্রিল ভেঙে প্রনামি বাক্স সহ অন্যান্য সামগ্রী এবং তৎসঙ্গে মন্দিরের দুটি ঘরের তালা ভেঙ্গে বিভিন্ন সামগ্রী আলমারির লকার এবং টেবিলের তালা ভেঙে নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে পালিয়ে যায় চোরের দল। এবং বিভিন্ন জায়গায় কিছু টাকা-পয়সার ছড়িয়ে ছিটিয়ে ফেলেও যায়। সকালের স্থানীয় জনগণ ঘটনা প্রত্যক্ষ করে বিলোনিয়া থানায় খবর দেয়, পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করে এই চুরির ঘটনায় গোটা দক্ষিণ সোনাইছড়ি এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্কের সৃষ্টি হয়। 

মন্দিরের ক্যাশিয়ার বিশ্বেশ্বর দত্ত জানান প্রায় নগদ টাকা সহ এক লক্ষ টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল, তিনি আরো জানান সাম্প্রতিক কালের মধ্যে এই দক্ষিণ সোনাইছড়ি এলাকায় স্কুল সহ বেশ কিছু বাড়িতে চুরির ঘটনা ঘটে, প্রতিটি ক্ষেত্রেই বিলোনিয়া থানাতে জানানো হলেও কাজের কাজ এখনো পর্যন্ত কিছুই হয়নি, চোর ধরা তো দূরে থাক চুরি যাওয়া মাল ও উদ্ধার করতে পারেনি পুলিশ, এ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে, মন্দির কমিটির ক্যাশিয়ার সহ এলাকাবাসী জানান বিশেষ করে নেশার সঙ্গে যুক্ত থাকা লোকজনেরাই এই ধরনের চুরির ঘটনার সাথে যুক্ত থাকতে পারে বলে ধারণা তাদের, এলাকায় নেশার বাড় বাড়ন্ত নিয়েও উদ্বিগ্ন বিভিন্ন মহলে। এলাকাবাসী চাইছে পুলিশ তদন্তক্রমে দ্রুত মন্দির সহ অন্যান্য চুরির ঘটনার সামগ্রী উদ্ধার করা এবং চোরদের আটক করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার, এখন দেখার বিষয় পুলিশ এই চুরির ঘটনায় কি ধরনের ভূমিকা গ্রহণ করে।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top