News Flash

Image

পথ দূর্ঘটনায় গুরুতর আহত ৫

আগরতলা, ৯ নভেম্বর: যান দুর্ঘটনা যেন কোনোভাবেই থামছে না রাজ্যে। আজ আগরতলা বিশালগড় সড়কের রাস্তারমাথা বন্ধন ব্যাংক এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা গুরুতর আহত হয়েছেন ৫ জন।

সংবাদ সূত্রে জানা যায়,  শনিবার দুপুরে একটি অটো এবং  একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষে হয়। অটো এবং স্কুটির সংঘর্ষে আহত হয় সর্বমোট পাঁচজন ‌।এই পথ দুর্ঘটনা ঘটনার খবর পেয়ে বিশালগড়  দমকল বাহিনীর কর্মীরা ছুটে যায় আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর চার জনকে ছেড়ে দেওয়া হলেও আশঙ্কাজনক অবস্থায় মনোজ কুমার লস্কর নামে দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়। ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্ত করছে‌। আহতরা হলো সঞ্চিতা শীল, চিত্রাছেত্রি লস্কর, প্রভাত চৌধুরী, মনোজ লস্কর, সুরেশ যাদব। 

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top