News Flash

  • Home
  • দেশ
  • রাজভবনে আপনা ভারত, জাগতা বাংলা কর্মসূচির সূচনায় রাজ্যপাল  
Image

রাজভবনে আপনা ভারত, জাগতা বাংলা কর্মসূচির সূচনায় রাজ্যপাল  

কলকাতা, ১ নভেম্বর (হি. স.) : আপনা ভারত, জাগতা বাংলা – নতুন কর্মসূচি। রাজভবনে এর সূচনা হল। শুক্রবার রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস এর উদ্যোগে একমাসব্যাপী ওই কর্মসূচির সূচনা করেন।

মহিলাদের আত্মরক্ষার জন্য অভয়া’ র পরিপ্রেক্ষিতেই এই অভিনব ভাবনা। এছাড়াও রয়েছে একাধিক পরিকল্পনা। প্রধান লক্ষ্য তরুণ প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া।

উল্লেখ্য, বর্তমান রাজ্যপাল দায়িত্বভার গ্রহণের পর এ রাজ্যে তাঁর কর্মকান্ড গতমাসের ২৩ তারিখে দুই বছর পূর্ণ হয়েছে। এরপর সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যেই এই প্রচেষ্টা। জাতীয় স্তরে গর্বিত অনুভবের সঙ্গে এগিয়ে বাংলা যৌথ প্রয়াসকে সামনে রেখেই মূল ভাবনা রাজ্যপালের। বৈচিত্র্যপূর্ণ সামাজিক সময় উপযোগী নানান পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ রাজ্যের বিভিন্ন প্রান্তেও তা পৌঁছে দিতে সচেষ্ট হয়েছে রাজভবন। বিশেষ করে গুরুত্ব আরোপ করা হয়েছে – মানব পাচার ও মাদক পাচার বিরোধী আন্দোলন। মহিলা সুরক্ষা ও সশক্তিকরণের পাশাপাশি শিশুদের নিরাপত্তা, যুব প্রজন্মের যোগদান এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক আদানপ্রদানের পরিপ্রেক্ষিতেই এই কার্যক্রম। মূল উদ্দেশ্য, সমাজের দুর্বল অংশের সার্বিক কল্যাণ। এর মাধ্যমেই সাংবিধানিক দায়িত্ব পালনে ব্রতী রাজ্যপাল।

৭ দফা কর্মসূচির মধ্যেই রয়েছে – রাজভবন থেকে সরাসরি মানুষের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যে, অভিযোগ মিলতেই ২৩ টি জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছেন তিনি। ইতিমধ্যেই সরেজমিন পরিদর্শনও করেছেন। দুয়ারে রাজ্যপাল, শিক্ষাঙ্গনে রাজ্যপাল, জন কি বাত, রাজ্যপালের গোল্ডেন গ্রুপ, বৃত্তি প্রদান রাজ্যপালের, সম্মান প্রকল্প ও সর্বোপরি অভয়া প্লাস কর্মসূচি।

Releated Posts

অসমের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন মোদী: অমিত শাহ

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের সংস্কৃতিকে আন্তর্জাতিক স্তরে পরিচিত করে তুলেছেন বলে দাবি করলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Apr 7, 2026

ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): ভিয়েতনামের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় তো লাম-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের…

ByByNews Desk Apr 7, 2026

অনলাইন মাধ্যমে অবৈধ মদ সরবরাহ চক্র ভাঙল দিল্লি পুলিশ, গ্রেফতার ২

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম ব্যবহার করে চলা অবৈধ মদ সরবরাহ চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ।…

ByByNews Desk Apr 7, 2026

পাঞ্জাবে আইএসআই-সমর্থিত জঙ্গি চক্র ভাঙল পুলিশ, গ্রেফতার ৩

চণ্ডীগড়, ৬ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশ-এর কাউন্টার ইন্টেলিজেন্স শাখা আইএসআই-সমর্থিত একটি জঙ্গি চক্র ভেঙে…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top