News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফটিকরায়ে মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে কালি মন্ডপ উদ্বোধন
Image

ফটিকরায়ে মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে কালি মন্ডপ উদ্বোধন

ফটিকরায়, ১ নভেম্বর : ঊনকোটি জেলার ফটিকরায়ের রাজনগরের এলবিবি ক্লাবে উদ্বোধন হলো কালীপুজো ও মন্ডপের। মন্ত্রী সুধাংশু আনুষ্ঠানিকভাবে কালীপুজো ও মন্ডপের উদ্বোধন করেন। 

অমাবশ্যার পূন্য তিথিতে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহষ্পতিবার রাতে ঊনকোটি জেলার ফটিকরায় রাজনগরের এলবিবি ক্লাবে উদ্বোধন হলো কালী পূজো মণ্ডপের। মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাসের হাত ধরে প্রদীপ প্রজ্বলন ও ফিতে কাটার মধ্যদিয়ে উদ্বোধন হয় এই পূজো মণ্ডপের।

উপস্থিত ছিলেন, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ক্লাব সভাপতি ইষতোষ ভট্টাচার্য সহ অন্যান্য অতিথীরা। ক্লাবের ৩৯ তম পূজোর আয়োজনে কোলকাতা বেলুড় মঠের অনুকরনে। প্রায় বারো লক্ষ টাকা বাজেট নিয়ে গড়ে উঠেছে ক্লাবের পূজো মণ্ডপ। উদ্বোধনী সন্ধ্যা থেকেই পূজো দেখতে মণ্ডপমূখী হয়েছেন দর্শনার্থীরা।

অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে দীপাবলি অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন মন্ত্রী সুধাংশু দাস। গ্রামীন এলাকায় এধরনের বড়ো মাপের পূজোর আয়োজন করায় ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মন্ত্রী। যুব সমাজকে নেশা থেকে বিরত থাকার বার্তাও এদিন দেন সুধাংশু দাস।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top