News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্তে প্রদীপ জ্বালিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি উৎসব পালন করলেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক
Image

সীমান্তে প্রদীপ জ্বালিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি উৎসব পালন করলেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক

আগরতলা, ১ নভেম্বর: প্রতিবছরের ন্যায় এবছরও আখাউড়া চেকপোষ্টে সীমান্ত সুরক্ষা বাহিনীদের সঙ্গে দীপাবলীর আনন্দ ভাগ করে নিলেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক। এদিন আখাউড়া চেকপোস্টের ভারত বাংলাদেশ সীমান্তে প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করেন তিনি।

প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, ২০০৬ সাল থেকে তিনি সীমান্ত সুরক্ষা বাহিনীদের সঙ্গে দীপাবলি এবং রাখি বন্ধন উৎসব পালন করে আসছেন।। সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানেরা বাড়িঘর আপনজন ছেড়ে আমাদের সুরক্ষায় নিজেদের নিয়োজিত রেখেছেন। তাই তাদেরও যেন এই আনন্দঘন উৎসবে কোন ধরনের মন খারাপ না হয় সেই কারণেই তিনি প্রতিবছর তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে আসেন।

এই দীপাবলি উৎসবে সারা রাজ্যবাসী সহ দেশবাসীর সুস্থতা কামনা করেছেন তিনি।

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top