রাওয়ালপিন্ডি, ২৮ অক্টোবর (হি.স.): চলতি মাসের শুরুর দিকে সাদা বলের দুই ফরম্যাটে পাকিস্তানের অধিনায়কত্ব বাবর আজম ছেড়ে দেওয়ার পর থেকে পদটা ফাঁকাই ছিল। সামনে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফর। এই দুই সফরে মেন ইন গ্রিনরা ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। সেই সিরিজগুলোর জন্য সাদা বলের নতুন অধিনায়ক বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সাদা বলের ক্রিকেটের জন্য রবিবার সন্ধ্যায় নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণা করেছে পিসিবি। আসন্ন অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরে এই উইকেটকিপারকে পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখা যাবে। আর সহঅধিনায়কের দায়িত্ব পালন করবেন সালমান আগা। উল্লেখ্য রবিবার (২৭ আগস্ট) অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পিসিবি।

