কুনাল ঘোষের মন্তব্যে মিঠুন চক্রবর্তীর পাল্টা কটাক্ষ: “ওনার কথায় আমি জবাব দেব না”

বিধাননগর, ২৮ অক্টোবর(হি.স.): তৃণমূল নেতা কুনাল ঘোষের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কড়া ভাষায় আক্রমণ শানালেন। কুনাল ঘোষের “গাছে কাঁঠাল গোঁফে তেল” মন্তব্য প্রসঙ্গে মিঠুন বলেন, কুনাল ঠিকই বলেছেন, তবে তাকে জবাব দেওয়ার প্রয়োজন তিনি অনুভব করেন না। মিঠুন বলেন, “উনি তো একটা নর্দমা, ওনার কথায় আমি কোনো প্রতিক্রিয়া দেব না। তোমরা যে ওনার কথাগুলো নিয়ে আসো, এতেই তিনি সন্তুষ্ট হয়ে যান।”

রাজনীতির মঞ্চে কুনাল ও মিঠুনের এই কথার লড়াই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যেখানে দুই নেতার মন্তব্য সাধারণ মানুষের মধ্যেও বিতর্কের ঝড় তুলেছে।