উত্তর ২৪ পরগনায় বেআইনি আগ্নেয়াস্ত্র বিক্রির ছক বানচাল, পাকড়াও ৬ জন 

উত্তর ২৪ পরগনা, ২৮ অক্টোবর (হি.স.): বেআইনি আগ্নেয়াস্ত্র বিক্রির ছক বানচাল করল উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার পুলিশ। আটটি আগ্নেয়াস্ত্র-সহ ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার ধৃত ছ’জনকে বারাসত আদালতে তোলে পুলিশ। ধৃতদের নাম তন্ময় লোধ, সন্দীপ দত্ত বণিক, রাজবল্লভ গুহ, তন্ময় দেবনাথ, সৈকত গুহ ও দীপঙ্কর নন্দী। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা আগে থেকেই দায়ের রয়েছে ধৃতদের নামে। পুলিশ জানিয়েছে, এই চক্রের জাল কতদূর বিস্তৃত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কালীপুজো ও উপ নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে জেলাজুড়ে।