News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও প্রস্তাবিত হাসপাতালের তদারকি করবে স্বাস্থ্য দপ্তর 
Image

ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও প্রস্তাবিত হাসপাতালের তদারকি করবে স্বাস্থ্য দপ্তর 

আগরতলা, ২৬ অক্টোবর:  ন্যাশনাল মেডিকেল  কমিশনের নিয়ম মেনে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং পশ্চিম ত্রিপুরা জেলার মধুবনস্থিত রাণীরখামারে  কলেজের সঙ্গে সংযুক্ত  প্রস্তাবিত হাসপাতালের পরিকাঠামো এবং উন্নয়নমূলক কাজকর্ম , পঠন পাঠন,  হাসপাতাল স্থাপন এবং রোগীদের পরিষেবা প্রদান, ইত্যাদি বিষয়গুলি খতিয়ে দেখার জন্য  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকারের  উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। 

ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও প্রস্তাবিত হাসপাতালের অগ্রগতি  খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের এই কমিটি গঠনের সুফল নিম্নরূপ। এই কমিটি ত্রিপুরা সরকার ও ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের মধ্যে সামগ্রিক বিষয়ে সেতুবন্ধ হিসেবে  কাজ করবে। ন্যাশনাল মেডিকেল কমিশনের  নির্দেশিকা অনুসারে এই প্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়নের  বিষয় খতিয়ে দেখা , নজরদারি রাখা এবং এমবিবিএস পাঠ্যক্রমের গুণমান বজায় রেখে তাকে বাস্তবায়ন করার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে।

তাছাড়া, ওই কমিটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এবং রাজ্যের এমবিবিএস পাঠরত ছাত্রছাত্রীদের কল্যাণে সামগ্রিক  বিষয়ে নজরদারি রাখবে। মধুবনের রাণীরখামারে সংযুক্ত টিচিং হাসপাতালের নির্মাণ এবং প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণ সংক্রান্ত  বিষয়ে এই কমিটির পর্যায়ক্রমিক পরিদর্শন, মূল্যায়ন, পরামর্শ অবশ্যই ত্রিপুরায় একটি স্বনামধন্য  টারশিয়ারি কেয়ার হাসপাতাল প্রতিষ্ঠায় সাহায্য করবে। পাশাপাশি,  রোগীদের কল্যাণ এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন স্কিম, স্বাস্থ্য বীমা যেমন পিএম-জিএওয়াই, সিএম-জিএওয়াই ইত্যাদির কার্যকরি বাস্তবায়নেও উল্লিখিত কমিটি  যত্নবান  থাকবে।

এই কমিটিতে রয়েছেন স্বাস্থ্য অধিকারের অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকারের অধিকর্তা, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ,  ত্রিপুরা মেডিকেল কলেজ এন্ড ডঃ বিআরএএম  টিচিং হাসপাতালের অধ্যক্ষ, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের অধ্যক্ষ, পি ডব্লিউ ডি এর আগরতলা সার্কেলের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, স্বাস্থ্য অধিকারের একাউন্টস অফিসার  । এই কমিটি ৩০ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে এবং   ত্রিপুরা  শান্তিনিকেতন মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের চূড়ান্ত অনুমোদন ন্যাশনাল মেডিকেল কমিশন  কর্তৃক দেওয়া পর্যন্ত প্রতি ছয় মাস অন্তর রিপোর্ট জমা দেবে।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top