জম্মু ও কাশ্মীরের কুলগাম-এ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু সেনা জওয়ানের, আহত আরও ৮ জন

শ্রীনগর, ২৬ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় দুর্ঘটনার কবলে পড়লো সেনাবাহিনীর একটি গাড়ি। শনিবারের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক সেনা জওয়ানের, এছাড়াও আরও ৮ জন জওয়ান আহত হয়েছেন। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে কুলগাম জেলার ডি এইচ পোরা এলাকায়।পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকালে কুলগাম জেলার ডামহাল হানজিপোরা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে সেনাবাহিনীর একটি গাড়ি। দুর্ঘটনায় ৯ জন সেনা জওয়ান আহত হন, পরে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি আহত জওয়ানরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।