News Flash

  • Home
  • দেশ
  • জঙ্গলঘেরা বসতিগুলোয় জন-নিরাপত্তায় ড্রোনে নজরদারি রাখার নির্দেশ মমতার
Image

জঙ্গলঘেরা বসতিগুলোয় জন-নিরাপত্তায় ড্রোনে নজরদারি রাখার নির্দেশ মমতার

কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.): পশ্চিমবঙ্গের জঙ্গলঘেরা বসতিগুলোয় মাঝে মধ্যেই হানা দেয় বন্যপ্রাণী। চিতা, হাতির হানায় গবাদি পশু-সহ অনেক সময় ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষও। এবার ওই সব ঘন জঙ্গলে প্রাণীদের গতিবিধি উপর ড্রোনে নজরদারি রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

শুক্রবার নবান্নে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে লোকালয়ে বন্যপ্রাণী হানার বিষয়টি উঠে আসে। প্রতি জেলায় একটি করে ড্রোন রাখার কথা বলেন তিনি। এই খাতে রাজ্য সরকারের তরফে অর্থ বরাদ্দের কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি, কর্মশ্রী প্রকল্পের অধীনে জঙ্গল লাগোয়া স্থানীয় বাসিন্দাদের নজরদারির কাজে লাগানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর। 

সম্প্রতি, জলপাইগুড়িতে এক কিশোরীকে চিতাবাঘ তুলে নিয়ে যায়। সেই ঘটনা তুলে ধরে পরিবেশ দফতরের আধিকারিককে ডেকে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন, “খবর পাচ্ছি, চিতা বেরিয়ে আসছে মাঝেমাঝে। জঙ্গলের লোকেরা নজর রাখে না? একটি বাচ্চা মেয়েকে চিতা তুলে নিয়ে গিয়েছে। আমার খারাপ লেগেছে শুনে। ওই পরিবারকে সাহায্য করতে হবে।” 

এর পরই তিনি বলেন, “জঙ্গলগুলোতে নজরদারি রাখতে তোমরা ড্রোন ব্যবহার করো। প্রতিটি জেলায় একটি করে ড্রোন থাকবে।” পাশাপাশি, ৫০ দিনের কর্মশ্রী প্রকল্পের অধীনে যাঁরা কাজ করছেন তাঁদের কাজে লাগিয়ে নজরদারি চালানোর কথা বলেন তিনি। 

মুখ্যমন্ত্রীর কথা শুনে মুখ্যসচিব মনোজ পন্থ জানান, ইতিমধ্যেই ড্রোন কেনার ব্যবস্থা করা হচ্ছে। তা শুনে মুখ্যমন্ত্রী বলেন, “যতক্ষণ না তা হচ্ছে, অস্থায়ীভাবে পুলিশের সঙ্গে কথা বলে ব্যবস্থা করতে হবে।”

Releated Posts

অসমের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন মোদী: অমিত শাহ

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের সংস্কৃতিকে আন্তর্জাতিক স্তরে পরিচিত করে তুলেছেন বলে দাবি করলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Apr 7, 2026

ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): ভিয়েতনামের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় তো লাম-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের…

ByByNews Desk Apr 7, 2026

অনলাইন মাধ্যমে অবৈধ মদ সরবরাহ চক্র ভাঙল দিল্লি পুলিশ, গ্রেফতার ২

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম ব্যবহার করে চলা অবৈধ মদ সরবরাহ চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ।…

ByByNews Desk Apr 7, 2026

পাঞ্জাবে আইএসআই-সমর্থিত জঙ্গি চক্র ভাঙল পুলিশ, গ্রেফতার ৩

চণ্ডীগড়, ৬ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশ-এর কাউন্টার ইন্টেলিজেন্স শাখা আইএসআই-সমর্থিত একটি জঙ্গি চক্র ভেঙে…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top