মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ৪৫ প্রার্থীর নাম ঘোষণা এমএনএস–এর

মুম্বই, ২৩ অক্টোবর (হি.স.) : মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ২০ নভেম্বর।  নির্বাচনের   আগে প্রচারের   পাশাপাশি প্রার্থীদের   নাম ঘোষণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলি। ছেলে অমিত ঠাকরে সহ ৪৫ জন প্রার্থীর   নাম ঘোষণা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সুপ্রিমো রাজ ঠাকরে।  অমিত ঠাকরে   লড়বেন মুম্বইয়ের   মহিম কেন্দ্র থেকে। মুম্বইয়ের   ওরলি কেন্দ্র থেকে শিবসেনা প্রার্থী আদিত্য ঠাকরের   বিরুদ্ধে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রার্থী করেছেন সন্দীপ দেশপান্ডেকে।কল্যাণ গ্রামীণ কেন্দ্র থেকে রাজু পাটিল প্রতিদ্বন্দ্বিতা করবেন, থানে থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন থানে জেলা সভাপতি অবিনাশ যাদব। মুরবাদ কেন্দ্র থেকে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রার্থী করেছে সঙ্গীতা চেন্দাভঙ্করকে। ওয়ারোরা   কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন প্রবীণ সুর,  হিংনা থেকে বিজয়রাম কিংকর   এবং নাগপুর   দক্ষিণ থেকে দল প্রার্থী করেছে আদিত্য দুরুগকরকে।