ভারতের  বিরুদ্ধে দ্বিতীয় টেস্টও মিস করবেন কেন উইলিয়ামসন

পুনে, ২২ অক্টোবর (হি.স.) : নিউজিল্যান্ডের   প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন ইনজুরির   কারণে ভারতের   বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচও খেলতে পারবেন না। মঙ্গলবার  নিউজিল্যান্ড ক্রিকেট ঘোষণা করেছে,  শ্রীলঙ্কার   বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় কুঁচকির   স্ট্রেনের   জন্য এখনও তিনি পুনর্বাসনের   মধ্য দিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার   থেকে পুনেতে শুরু   হচ্ছে দ্বিতীয় ম্যাচ। বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ম্যাচ জিতে নিউজিল্যান্ড ১-০ তে এগিয়ে রয়েছে।

নিউজিল্যান্ড ক্রিকেটের   প্রধান কোচ স্টেড মঙ্গলবার   এক বিবৃতিতে বলেছেন, “আমরা   কেইনকে পর্যবেক্ষণ করছি। সে সঠিক পথে ট্র্যাক করছে, কিন্তু এখনও একশ শতাংশ ফিট নয়। আশা করছি তৃতীয় টেস্টের   জন্য তাকে পাওয়া যাবে।” ১ নভেম্বর থেকে মুম্বাইয়ে হবে তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ।নিউজিল্যান্ড স্কোয়াড :  টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লুন্ডেল (উইকেটরক্ষক), মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, উইল ও’রকে, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।