News Flash

Image

গোয়ালপাড়ার দুধনৈ-কৃষ্ণাই নদীতে উদ্ধার ভাসমান যুবকের মৃতদেহ

গোয়ালপাড়া (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : গোয়ালপাড়া জেলার অন্তর্গত দুধনৈ-কৃষ্ণাই নদীতে ভাসমান জনৈক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের পরিচয় এ খবর লেখা পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ শনিবার সকালে নদীর ওপর দোমনি সেতু থেকে কিছু দূরে কয়েকজন জেলে (মাছ শিকারি) জলে ভসমান এক ব্যক্তির মৃতদেহ ভাসছে দেখে হই-হট্টগোল শুরু করেন। তাঁদের হই-হট্টগোল শুনে স্থানীয় মানুষজন নদী তীরে জমায়েত হতে থাকেন।

এঁদের মধ্যে কেউ একজন তাঁর মোবাইৱ ফোনের মাধ্যমে ঘটনাটি স্থানীয় মরনৈ থানায় জানান। খবর পেয়ে ছুটে যায় পুলিশের দল। তাঁরা স্থানীয় জনতার সহায়তায় মৃতদেহটি জল থেকে তুলে প্রাথমিক ইনকুয়েস্ট করে ময়না তদন্তের জন্য গোয়ালপাড়া সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন।

Releated Posts

কৃষি উদ্যোগপতি ও এফপিওগুলির জন্য কম সুদে ঋণ, ভর্তুকি বাড়ানোর ঘোষণা অসম মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২৮ আগস্ট (আইএএনএস): কৃষি উদ্যোগপতি এবং ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন (এফপিও)-গুলিকে আর্থিকভাবে আরও সহায়তা দিতে বড় পদক্ষেপের ঘোষণা…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

অসমে ১৬৮ কোটি টাকার মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার মাদক পাচারকারী

শিলচর (অসম), ২৭ আগস্ট (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের কাছাড় জেলায় প্রায় ১৬৮ কোটি…

ByByNews Desk Aug 27, 2026

অসমের হাইলাকান্দিতে পাকিস্তান-যোগ সন্দেহে ২১ বছরের যুবক গ্রেপ্তার

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন ‘শাহাদাত-ই-ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-এর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে অসমের হাইলাকান্দি জেলায় ২১…

ByByNews Desk Aug 26, 2026

অসমজুড়ে ফের প্রাণ ফিরছে গ্রন্থাগারে, পড়াশোনায় বাড়ছে শিশুদের আগ্রহ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): অসমের বিভিন্ন প্রান্তের গ্রন্থাগারগুলিতে ফের নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। শিশুরা বই পড়ার পাশাপাশি…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top