News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহকুমা শাসকের দ্বারস্থ
Image

ওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহকুমা শাসকের দ্বারস্থ

আগরতলা, ৩ অক্টোবর: আবারো  কুমারঘাট কেএন রোড এলাকায়  রেলওয়ে রাস্তার ওপর ওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন  প্রদান করেন এলাকাবাসী।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, কুমারঘাট শহর থেকে কেএ ন  রোড হয়ে দারচই গ্রাম হয়ে মাছমারা যাবার বিকল্প রাস্তার যাবার পথে রেলওয়ে রাস্তার উপর ওভার ব্রিজের দাবিতে ফের স্হানীয় মানুষ জড়ো হয়েছেন। আজ তাঁরা কুমারঘাট মহকুমা শাসক অফিসের কর্মরত ডিসিএম অভিজিৎ কুমার দাসের নিকট ডেপুটেশন প্রদান করেন। 

এলাকাবাসী জানিয়েছেন, বিগত ২০১৫ সাল থেকে রেলওয়ে রাস্তার উপর ওভার ব্রিজের দাবি নিয়ে তৎকালীন জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দদের কাছে এবং রেলওয়ে দপ্তরের উত্তর পূর্বাঞ্চলের রেলওয়ে দপ্তরের জেনারেল ম্যানেজার, লামডিং ডিভিশন, বদরপুর রেলওয়ে দপ্তর, পাশাপাশি রাজ্য  ও কেন্দ্র সরকারের কাছে এই দাবি নিয়ে লিখিত আকারে দিয়েছিলেন। কিন্তু বাস্তবে কোন কাজ হয়নি। ফের এই দাবি নিয়ে অনড় হন এলাকাবাসী। 

তাঁদের দাবি, ওই এলাকার সাতটি গ্রামের মানুষ প্রতিদিন চলাফেরা করে। তাছাড়া, স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে বাজারে নিত্যযাত্রী সহ দুই থেকে তিন হাজার মানুষ চলাচল করে।ওই রাস্তার উপর দিয়ে। বিগত দিনে কুমারঘাট কে এন রোড এলাকায় চলাচল করার সময় সাত জন পথচারীরা প্রাণ হারায় এবং একটি গাড়িও দুর্ঘটনার কবলে পড়ে।এদিনের ডেপুটেশন প্রধানে উপস্থিত  ছিলেন  সমাজসেবী  মিহির বরন চৌধুরী, শিশির কুমার দেবনাথ, সঞ্জীত দেবনাথ, দিপক চন্দ, আশিস চাকমা, বিজু চন্দ এবং বিধান চন্দ্র চন্দরা ছিলেন।

Releated Posts

শান্তিরবাজারে ঐতিহ্যবাহী শিবের গাজন—প্রাচীন সংস্কৃতি রক্ষায় সেনপাড়ার উদ্যোগ

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বর্তমান ডিজিটাল যুগে ক্রমশ বিলুপ্তির পথে এগিয়ে চলেছে গ্রামবাংলার বহু ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি। তার মধ্যেই অন্যতম…

ByByReshmi Debnath Apr 5, 2026

নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু ১৫ বছরের কিশোরের

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ১৫ বছরের কিশোর শুভম দাসের। শান্তিরবাজারের…

ByByReshmi Debnath Apr 5, 2026

ধর্মনগরে আমরা বাঙালী দলের জনসংযোগ, প্রার্থী বিভাস রঞ্জন দাসের পক্ষে ভোটের আহ্বান

ধর্মনগর, ৫ এপ্রিল : আমরা বাঙালী দলের উদ্যোগে রবিবার ধর্মনগরের বিবেকানন্দ রোড, কদমতলা স্ট্যান্ড, চন্দ্রপুর সহ বিভিন্ন এলাকায়…

ByByReshmi Debnath Apr 5, 2026

ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য প্রয়াত, শোক জ্ঞাপন কংগ্রেসের

আগরতলা, ৫ এপ্রিল: ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে রাজ্যের…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top