আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গাঁজা পাচার করার অভিযোগে লরির চালককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল এডিশনাল শেশন জর্জ দেবাশীষ কর।
জানা গিয়েছে, ২০২১ সালের ২৪ জুলাই টিএন৪৭এটি৪৮৫৮ নম্বরের লরিতে ৩৩৯০ কেজি গাঁজা বহিঃরাজ্যে পাচার করার পথে বিশালগড় থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন চালক সেলভারেস কে। উক্ত বিষয়ে বিশালগড় থানার পুলিশ এনডিপিএস একটি মামলা গ্রহণ করে। মামলা নাম্বার ৫৯/২০২১। দীর্ঘদিন যাবৎ চালককে জেলে রেখে বিচার প্রক্রিয়া চলতে থাকে। সোমবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে অভিযুক্ত চালকের বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। অনাদায় আরো এক বছরে নির্দেশ দিলেন এডিশনাল শেশন জর্জ দেবাশীষ কর।

