বার্সেলোনা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): রবিবার ভিয়ারিয়াল ম্যাচে চোট পেয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয়েছে বার্সার এক নম্বর গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনকে। আর স্টেগেনের এই আঘাত বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বার্সার কাছে।
স্টেগেনের পিঠের চোটটা ছোটখাটো নয়, তার ইঙ্গিত দিয়েছেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকও। বিষয়টাকে গুরুতর হিসেবেই দেখছেন তিনি। বার্সা কোচ বলেছেন, ‘স্টেগেন এখন হাসপাতালে। অন্তত ৮ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। সুতরাং এ মরসুমে আর খেলতে পারবেন না তিনি। মরসুম শেষ হবে আগামী বছরের মে-এপ্রিলে।’
টের স্টেগেন চোটের সঙ্গে বার্সার চোটের লিস্ট আরও বড় হল। কারন আগে থেকেই এই লিস্টে আছেন রোনাল্ড আরাওহো, আন্দ্রেস ক্রিস্টেনসেন, মার্ক বারনাল, ফ্রেঙ্কি ডি ইয়ং, গাভি, ফারমিন লোপেজ ও দানি ওলমো।

