শারজা, ২১ সেপ্টেম্বর (হি.স.) : পরপর দুই একদিনের ম্যাচে প্রোটিয়াদের নাকানিচুবানি খাইয়ে ইতিহাস গড়ে সিরিজ জিতে নিল রশিদ খানের আফগানিস্তান। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছিল আফগানরা। সেই ম্যাচে সফরকারীদের ১০৬ রানে গুঁড়িয়ে দিয়েছিল রশিদ খান-গাজনফররা। দ্বিতীয় ম্যাচেও প্রায় একই হাল দক্ষিণ আফ্রিকার। এই ম্যাচে কোনও লড়াই-ই করতে পারেনি প্রোটিয়ারা।শুক্রবার শারজায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানে হারাল আফগানরা। আফগানদের দেওয়া ৩১২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে রশিদ খানের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা। ১৩৪ রানে অলআউট হয়ে অসহায় আত্মসমর্পণ করেছে দক্ষিণ আফ্রিকা । শনিবার নিজের ২৬তম জন্মদিনটা দারুণভাবে পালন করলেন রশিদ খান। এই ম্যাচে তিনি নিয়েছেন পাঁচ উইকেট। আর ২৬ রানে ৪ উইকেটে নিয়েছেন তরুণ বাঁহাতি স্পিনার নানগেয়ালিয়া খারতে।
2024-09-21

