News Flash

Image

ই-রিক্সা এবং বাইকের  সংঘর্ষে আহত  দুইজন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: ই-রিক্সা এবং বাইকের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে দুইজন। আহত দুজনকে জেলা হাসপাতালে নিয়ে আসলো দমকল কর্মীরা।

ধর্মনগর মহকুমার অফিসটিলা থেকে ফোন মারফত ধর্মনগর দমকল অফিসে খবর আসে, অফিসটিলা ত্রিপুরা বেকারির সামনে একটি দুর্ঘটনা ঘটেছে। সাথে সাথে দমকল কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে। গিয়ে দেখা যায় একটি টমটম ই-রিক্সা এবং বাইকের মধ্যে সংঘর্ষ হয়। তাতে  ইরিক্সা ও বাইক চালক উভয়ে আহত হয়। আহত দুজনকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে।

জানা যায়, বাইক চালকের নাম নারায়ণ চন্দ্র শর্মা(৫৭), বাড়ি আলগাপুর। উনার হাঁটু সম্ভবত ভেঙ্গে গেছে। অপরদিকে ই-রিক্সার চালকের নাম সজল দাস, বাড়ি কৃষ্ণপুর। সামান্য আঘাতপ্রাপ্ত হয়  ই-রিক্সা চালক। ধারণা করা হচ্ছে যানজটের কারণেই এই দুর্ঘটনা। কারণ ধর্মনগর অফিসটিলা এলাকায় যে রাস্তা রয়েছে, রাস্তার দু’পাশে বড় বড় গাড়ি দাঁড় করানো থাকে। এই রকম লাইন ধরে রাস্তার দুপাশে গাড়ি থাকার কারণে যানজট সৃষ্টি হয়। যার দরুন এদিনের এই দুর্ঘটনা। তাই ট্রাফিক দপ্তর যানজট এড়াতে যেন কঠোর ব্যবস্থা গ্রহন করে তার দাবি জানিয়েছেন নেতৃত্বরা।

Releated Posts

ত্রিপুরায় ভোটের আগে ইভিএম ব্যবহারে অনিয়মের অভিযোগ বামফ্রন্টের

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলল সিপিআই(এম) নেতৃত্বাধীন বামফ্রন্ট।…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)…

ByByReshmi Debnath Apr 3, 2026

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top