News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্য জুড়ে বিজেপির প্রতিবাদ কর্মসূচি শুরু, চলবে পয়লা অক্টোবর পর্যন্ত
Image

রাজ্য জুড়ে বিজেপির প্রতিবাদ কর্মসূচি শুরু, চলবে পয়লা অক্টোবর পর্যন্ত

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): আর জি করের ঘটনার প্রতিবাদে বিজেপি বুধবার থেকে রাজ্য জুড়ে নিজেদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছড়িয়ে দিতে আগ্রহী। সুতরাং ভারতীয় জনতা পার্টির কর্মী ও সমর্থকরা এই রাজ্যের সব জায়গায় পথসভার ডাক দিয়েছে। কলকাতা শহরের লাইফলাইন ধর্মতলা চত্বরে ধর্না মঞ্চ বেঁধে একটানা ওই অবস্থান চলেছে। ওই ধর্নার সমাপ্তি পর্বে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ১৮ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি পুরসভা ও ত্রিস্তর পঞ্চায়েত এলাকায় পথসভার মাধ্যমেই সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে হবে। আর জি কর হাসপাতালের ঘটনার বিষয়ে মানুষকে অবহিত করা হবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ  থেকে রাজ্যের মানুষের সইও সংগ্রহ করা হবে। প্রায় এক কোটি  মানুষের স্বাক্ষর সংগ্রহ করে তা নিয়ে দলের সাংসদ ও বিধায়করা রাজ্যপালের কাছে জমা দেবেন। গতকাল ধর্না শেষ হয়েছে।

Releated Posts

২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় চার্জশিট দাখিল সিবিআই-এর

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): প্রায় ২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় শিলিগুড়ির এক অভিযুক্ত ও তার প্রতিষ্ঠানের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার ইস্তফা, ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাঝেই পদত্যাগ

নয়াদিল্লি, ১০ এপ্রিল (আইএএনএস): যশবন্ত বর্মার, এলাহাবাদ হাইকোর্টের-এর বিচারপতি, চলমান ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাঝেই হঠাৎ পদত্যাগ করলেন। তিনি রাষ্ট্রপতি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

‘কোনও লেনদেন নেই’: তৃণমূলকে চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের, ভাইরাল ভিডিও খারিজ

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুক্রবার নতুন করে উত্তেজনা ছড়াল। আজুপ (আম জনতা উন্নয়ন পার্টি)-এর সভাপতি হুমায়ুন কবির…

ByByNews Desk Apr 10, 2026

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top