News Flash

Image

অসমে ধুমধামে উদযাপিত দেবশিল্পী বিশ্বকৰ্মা পুজো

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : অসমে ধুমধামে চলছে দেবশিল্পী বিশ্বকৰ্মার আরাধনা। সূতার-মিস্ত্রি, স্বর্ণকার, কর্মকার ও দারুশিল্প, স্থাপত্যশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিবর্গ ছাড়াও এ-সবের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠান নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য সম্পূর্ণ বৈদিক নিয়মে বিশ্বকর্মার পূজা করছেন। বৈদ্যুতিন ও ছাপা সংবাদ মাধ্যমের দফতরেও ধুমধামে দেবশিল্পীর আরাধনা চলছে।

গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নিৰ্মাণ-সৃজনের শিল্প-দেবতার আরাধনা হচ্ছে। অন্যান্য দেব-দেবীর মতোই মূর্তি গড়ে অথবা ঘটে-পটে বিশ্বকর্মার পূজা হচ্ছে বহু বাড়িতে। রাজ্যের সব জেলা, মহকুমা, গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেও বিশ্বকর্মা পুজোর খবর পাওয়া গেছে।

অন্যান্য বছরের তুলনায় গুয়াহাটি মহানগরে এবার বিশ্বকৰ্মা পূজার সংখ্যা আরও বেড়েছে বলে তথ্যে জানা গেছে। অসংখ্য পূজাস্থলে চলছে দেবশিল্পীর আরাধনা। সেই সূত্রে রাজ্যের কল-কারখানা, শিল্পপ্ৰতিষ্ঠান, গ্যারেজ, সরকারি ও বেসরকারি প্ৰতিষ্ঠানে পূজা উপলক্ষ্যে ভীষণ ব্যস্ততা বিরাজ করছে। নয় মাইলে অবস্থিত সিআরপিএফ গ্রুপ সেন্টারের এমভি ওয়ার্ক শোপ, রাজ্য পুলিশের বিভিন্ন মালখানায়ও বিশ্বকৰ্মার পূজাৰ্চনা হচ্ছে।

গুয়াহাটি মহানগরে একমাত্র বিশ্বকৰ্মা মন্দির মালিগাঁওয়ে কামাখ্যা মন্দিরের নীচে নীলাচল পাহাড়ের পাদদেশে। এখানেও প্রতিবারের মতো আজ সকাল থেকে ব্যক্তিগত যানবাহন নিয়ে ভক্তকুলের ভিড় উপচে পড়েছে। কামাখ্যা মন্দিরেও অন্যান্য স্বাভাবিক দিনের চেয়ে আজ প্রচণ্ড ভিড়।

Releated Posts

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাংয়ে ৮২ শতাংশের বেশি ভোট পড়েছে; আলিচেনে পুনর্নির্বাচন দাবি এনপিপির

কোহিমা, ১০ এপ্রিল (আইএএনএস): নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২২,৩৯০ জন যোগ্য ভোটারের মধ্যে ৮২.২১ শতাংশেরও…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

অসমের উন্নয়নের স্বার্থে মানুষ বড় সংখ্যায় ভোট দেবেন: হিমন্ত বিশ্ব শর্মা

জালুকবাড়ি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের দিন রাজ্যের মানুষ উন্নয়নের স্বার্থে বিপুল সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসবেন…

ByByNews Desk Apr 9, 2026

অসমে জোরদার ভোটগ্রহণ, বিকেল ৩টা পর্যন্ত ভোটদান ৭৫ শতাংশের বেশি

গুয়াহাটি, ৯ এপ্রিল (আইএএনএস): বৃহস্পতিবার অসম বিধানসভা নির্বাচনে জোরকদমে ভোটগ্রহণ চলছে। বিকেল ৩টা পর্যন্ত প্রাপ্ত আনুমানিক তথ্য অনুযায়ী,…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top