কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : টালা থানার ওসি’ অভিজিৎ মন্ডল কে রবিবার দ্বিতীয় দফায় শারীরিক পরীক্ষার পর আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে সিবিআই আধিকারিকরা। সে কারণেই সকালে বিআরসিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, তাকে প্রথম দফায় গতকাল রাতে শিয়ালদাতে ওই হাসপাতালে শারীরিক পরীক্ষার করা হয়েছিল। শনিবারের পর রবিবার দ্বিতীয় দফাতে এরপর নিয়ে যাওয়া হয়। বিধাননগরের সিজিও কমপ্লেক্স থেকে সকালে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গতঃ, ভারতীয় ন্যায় সংহিতা – কেন্দ্রীয় নতুন আইন অনুযায়ী, ৬১/২, ১৯৯ ও ২৩৮ এই তিন ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সিবিআইয়ের তরফেও জানানো হয়েছে, আর জি কর হাসপাতালের অকুস্থলের ক্রাইম সিন নষ্ট এবং সেইসঙ্গে এর তথ্য প্রমান লোপাটের পাশাপাশি সরকারি কর্মী হিসেবে আইন মোতাবেক কাজে বাধাদান ও ঘটনার পরিপ্রেক্ষিতে বহু দেরিতে এফ আই আর দায়ের করা । নানাবিধ কর্মকান্ডে অনিয়মের জোরদার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একাধিক কড়া ধারাতে অভিযোগ দায়ের করা হয়েছে।
2024-09-15

