মঙ্গলবার বিএমসি এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ঘোষণা ওডিশা সরকারের

ভুবনেশ্বর, ১৫ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার ভুবনেশ্বর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সফরের জন্য ওই দিন ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে ওডিশা সরকার।মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ   থেকে ঘোষণা করা হয়েছে ১৭ সেপ্টেম্বর ওডিশার বি এম সি অর্থাৎ ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার সমস্ত স্কুল ও কলেজ বন্ধ   থাকবে।পাশাপাশি মঙ্গলবার সরকারি অফিসগুলির কাজের সময় কিছুটা কমিয়ে আনার কথা জানিয়েছে রাজ্য সরকার।উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর   জন্মদিন।ওই দিন   সুভদ্রা যোজনা চালু করতে ওডিশা সফরে আসবেন তিনি।