News Flash

  • Home
  • খেলা
  • ইন্টার কন্টিনেন্টাল কাপে সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ভারত ও সিরিয়া
Image

ইন্টার কন্টিনেন্টাল কাপে সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ভারত ও সিরিয়া

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): সোমবার জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপের এক গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত সিরিয়ার মুখোমুখি হবে। এদিনের ম্যাচ ফাইনাল ম্যাচেরই মত।

ব্লু টাইগারদের তাদের প্রথম ম্যাচে মরিশাসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। তাই ফাইনালে যেতে হলে ভারতকে সিরিয়ার বিপক্ষে তিন পয়েন্ট অর্জন করতে হবে। অন্যদিকে মরিশাসকে ২-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিরিয়া। টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার জন্য ভারতের সিরিয়ার বিরুদ্ধে জয় না হলেও একটি ড্র অবশ্যই চাই। তাহলে ভারত ফাইনালে পৌঁছাতে পারবে এবং  ফাইনালে সিরিয়াই যে ভারতের প্রতিদ্বন্দ্বী হবে এটা বলাই যায়। আর ফাইনালে হারলেও নতুন প্রধান কোচ মানোলো মার্কেজের অধীনে রৌপ্যপাত্র তুলে নেওয়ার প্রথম সুযোগ থাকবে।

“এটি একটি গুরুত্বপূর্ণ খেলা, তবে যে দল জিতবে তারাই ট্রফি জিতবে। তাই এটি একটি কঠিন খেলা হতে চলেছে, দেখা যাক কী হয়,” রবিবার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মার্কেজ একথা বলেছেন।

এই স্প্যানিয়ার্ড কোচ যিনি ভারতের সাথে তার ম্যানেজারিয়াল অভিষেক ম্যাচটি, যেটি হয়েছিল মরিশাসের সঙ্গে সেই ম্যাচটিকে বিরক্তিকর ম্যাচ বলে বর্ণনা করেছেন। মরিশাসের বিরুদ্ধে ভারতের নিস্তেজ পারফরম্যান্সের জন্য ম্যাচটি অমীমাংসিতথেকেছে।  কারণ হিসাবে  তিনি প্রস্তুতির সময়ের অভাব উল্লেখ করেছেন। তিনি সিরিয়ার বিরুদ্ধে লাইনআপ পরিবর্তন করতে চাইছেন। এ ব্যাপারে তিনি নিশ্চিত করেছেন যে সিরিয়ার বিপক্ষে জয় গুপ্তার পরিবর্তে লেফট ব্যাক খেলাবেন শুভাশিস বোসকে। সেই সঙ্গে  আনোয়ার আলি, চিংলেসানা সিং এবং রাহুল ভেকেকে রক্ষণে রাখবেন আর নিখিল পূজারি ব্যাকলাইনে অবশ্যই থাকবেন।

সেই সঙ্গে তিনি সিরিয়ার আক্রমণের হুমকি বিবেচনা করে, মার্কেজ লালেংমাওইয়া (অপুইয়া) রাল্টে এবং জ্যাকসন সিং-এর মিডফিল্ড অটুট রাখতে চাইছেন। আর তৈরি রাখবেন  অনিরুদ্ধ থাপা ও সাহল আবদুল সামাদকে।

আর ফরোয়ার্ড লাইনের জন্য ভারতের সেরা বিকল্প হল লিস্টন কোলাকো, মানভীর সিং এবং লালিয়ানজুয়ালা ছাংতে, মরিশাসের বিরুদ্ধে এই ত্রয়ী শুরু করেছিলেন। এছাড়া মার্কেজের ফরোয়ার্ড লাইনে তরুণ কিয়ান নাসিরিকেও তৈরি রেখেছেন।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top