দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের প্রাইজমানি টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতি তুঙ্গে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফাইভ-এ-সাইড ফুটবল টুর্নামেন্টের ব্যাপক আয়োজন। এবার সর্বাধিক ৩২ টি দলকে অংশগ্রহণের সুযোগ করে দিতে পারছেন আয়োজকরা। প্রস্তুতি চলছে জোর কদমে। তিন দিন ব্যাপী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হবে। প্রতিবছরের মতো এবারও সাড়া জাগানো এই ফুটবল টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে আগরতলার বাধারঘাটস্থিত দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাব। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ক্লাবের উদ্যোগে আয়োজিত ফাইভ এ সাইড এই ফুটবল টুর্নামেন্ট। তিন দিন ব্যাপী এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ দেওয়া হবে যথাক্রমে ১০ হাজার ও ৭০০০ এর মতো বড় অংকের প্রাইজমানিও। ১৩ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হবে।‌ উদ্বোধনী অনুষ্ঠানের পর জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে উদ্যোক্তারা একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করবে। ১৫ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবং সমাপ্তি অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক গৌতম ব্যানার্জি সংশ্লিষ্ট সকল ক্লাব সংস্থা সংগঠনকে ১১ সেপ্টেম্বরের নাম নথিভুক্তকরণের কনফার্মেশন জানাতে আহ্বান জানিয়েছেন। সম্প্রতি এক বিবৃতিতে টুর্নামেন্টের বিস্তারিত জানান জয়েন্ট কনভেনার গৌতম ব্যানার্জি ও বীরূপাক্ষ চৌধুরী। উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর সকাল ৮ টায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার । এছাড়া, বিশেষ এবং সম্মানিত অতিথি হিসেবে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী, টিএফএ-র সহ-সভাপতি অমিত দেব, জয়েন্ট সেক্রেটারি তপন সাহা, এসপি ট্রাফিক মানিক দাস, ত্রিপুরা স্পোর্টস স্কুলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড. ভারতী নিগম, জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ প্রমুখ উপস্থিত থাকবেন।