নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৫ সেপ্টেম্বর: ফের জাতীয় সড়কে দু্র্ঘটনায় আহত হয় একজন। ঘটনাটি ঘটেছে শান্তিরবাজার নতুন ব্রীজ সংলগ্ন এলাকায়।
ঘটনার বিবরনে জানাযায়, বৃহস্পতিবার শান্তিরবাজার দমকলবাহিনীর নিকট খবর যায় শান্তির বাজার নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার দমকলবাহিনীর কর্মীরা। ঘটনাস্থল থেকে একজন আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলাহাসপাতলে নিয়ে যায় দমকল বাহিনীর কর্মীরা।
এই দুর্ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে দমকলবাহিনীর কর্মীরা জানান দুর্ঘটনার সঠিক কারন জানাযায়নি। উনারা স্থানীয় লোকজনের কাছে জানতে পেরেছেন দুইটি বাইকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। তবে উনারা ঘটনাস্থলে কোনো বাইককে পাননি। তাই বাইক দিয়ে এই দুর্ঘটনা ঘটেছে তা সঠিকভাবে বলা যাচ্ছেনা। দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম জয়ন্ত দেবনাথ বলে জানা যায়। দুর্ঘটনার সঠিক কারন জানতে ঘটনার তদন্তে নেমেছেন শান্তিরবাজার থানার পুলিশ।

