“সবাই দ্ব্যর্থহীনভাবে কথা বলুক, বাংলা বিচার চায়”, আর্জি দিলীপ ঘোষের

কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.): “প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত। সবাই দ্ব্যর্থহীনভাবে কথা বলুক। বাংলা বিচার চায়।” বুধবার এক্স-বার্তায় এই মন্তব্য করলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি লিখেছেন, “সুখেন্দু শেখর রায়ের মতো মানুষ এখন কথা বলছেন। তাঁরা ক’দিন আগে পর্যন্ত নীরব ছিল। কিন্তু কখনও না মুখ খোলার চেয়ে দেরীতে খোলা ভালো। এই প্রতিবাদ যদি আগে হতো, তাহলে আজ এই বেদনার দিন দেখতে হতো না।

আর জি কর ঘটনার পর জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমেছেন। আমি তাঁদের সত্য প্রকাশ করার জন্য অনুরোধ করছি। কিছু জুনিয়র ডাক্তার এর সাথে জড়িত। সবার কথা বলার সময় এসেছে। মানুষ প্রতিবাদী হয়ে উঠেছে। যারা সন্দীপ ঘোষের মতো নাম জানে তাঁদের প্রকাশ্যে কথা বলা উচিত। সন্দীপ ঘোষ একা নন, অনেকেই এই ষড়যন্ত্রে জড়িত।”