কলকাতা, ৩ সেপ্টেম্বর, (হি. স.): বিরোধী দল বিজেপির আনা সমস্ত সংশোধনী গৃহীত হয়েছে মঙ্গলবারের সভায়। বিল নিয়ে আলোচনার প্রারম্ভে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আশ্বস্ত করে এদিনের সভায় জানান, নতুন বিলের প্রেক্ষিতে নিয়ে আসা ৭টি সংশোধনী প্রস্তাব উত্থাপন করা হয়েছিল তা গ্রহণ করেছে রাজ্য সরকার। সরকার পক্ষের তরফে এ নিয়ে সভাকে জানিয়েছেন তিনি। যদিও ক্রমিক সংখ্যা অনুযায়ী তা অদলবদল করা হয়েছে। এ প্রসঙ্গে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই নতুন বিলের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে সভায় জানান, এই বিল সমর্থন করেছেন ও বিজেপির সদস্যরা সভায় হাজির রয়েছেন। এই ছবি বিরোধীদের নতুন আইনে সায় রয়েছে ধরে নেওয়া যায়। উল্লেখ্য, এদিনের সভায় প্রত্যেক বিজেপির সদস্যদের গলায় কালো রঙের উত্তরীয় ঝোলানো ছিল।
2024-09-03

