জলপাইগুড়ি, ৩০ আগস্ট (হি. স.) : জলপাইগুড়ির ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমারি এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহতের নাম তপু রায় (১৮)।পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে যায় তপু। এরপর এদিন সকালে পরিবারের সদস্যরা বাড়ির পেছনে একটি গাছে তপুর দেহ ঝুলতে দেখেন। তপু কেন এমন করল তা বুঝতে পারছে না পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
2024-08-30

