আগরতলা, ৩০ আগস্ট: ভয়াবহ বন্যায় আন্তঃমন্ত্রণালয় কেন্দ্রীয় দল (আইএমসিটি) আজ কল্যাণপুরের বিধ্বস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়েছেন। তারা ক্ষয়ক্ষতির মূল্যায়ন শুরু করেছে।
এই প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রণালয়ের মহেশ কুমার, পি কে মিনা, শসাঙ্ক ভূষণ। তাছাড়া, সাথে ছিলেন খোয়াইয়ের জেলা শাসক চাঁদনী চন্দ্রন, এ ডি এম, তেলিয়ামুড়ার ভারপ্রাপ্ত মহকুমা শাসক পরিমল মজুমদার, এস আই ও মিঠন দত্ত প্রমুখ। তাছাড়া, প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় ত্রাণ, পুনর্বাসন ও রাজস্য দপ্তর এর ডিরেক্টর জে ভি দুয়াতি।
এদিনের প্রতিনিধি দলটি ঘিলাতলী, দক্ষিণ ঘিলাতলী পঞ্চায়েত ও সফর করেন। ঘিলাতলির যে স্টিল ব্রিজটি বন্যায় ভাসিয়ে নিয়ে সেটি পরিদর্শন করেন। তারপর আন্ত:কেন্দ্রীয় প্রতিনিধি দল বিকেলে তেলিয়ামুড়াতে পর্যালোচনা বৈঠকও করেন। কল্যাণপুরের কৃষি জমি সহ মানুষের জলাশয় ও বাড়িঘর সহ রাস্তার কি পরিমান ক্ষতি হয়েছে তা চাক্ষুষ করেন।

