জাতীয় ক্ষুদ্রশিল্প দিবসে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মোহন যাদবের

ভোপাল, ৩০ আগস্ট (হি.স.): শুক্রবার সারা দেশে পালিত হচ্ছে জাতীয় ক্ষুদ্রশিল্প দিবস। এই উপলক্ষ্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডাঃ মোহন যাদব সকল রাজ্য ও দেশের সকল মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী ডঃ যাদব সোশ্যাল বলেছেন, দেশের ক্ষুদ্রশিল্পগুলি মেক ইন ইন্ডিয়া এবং ভোকাল ফর লোকাল ও আত্মনির্ভর ভারতের মেরুদণ্ড। দেশের নতুন নির্মাণ ও অর্থনৈতিক ক্ষমতায়নে ক্ষুদ্রশিল্পর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।