কল্যাণী, ২৮ আগস্ট (হি.স.): বুধবার বিজেপির ডাকা বনধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নদিয়ার কল্যাণীতে। কল্যাণী স্টেশনের কাছে ৪২ নম্বর রেলগেটে লাইনে নামতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের। অভিযোগ, জোর করে রেললাইনে দাঁড়িয়ে অবরোধ করেন বিজেপি কর্মীরা। এই ঘটনার জেরে দীর্ঘ ২৫ মিনিট রেল অবরোধ থাকে। দাঁড়িয়ে থাকে হাজারদুয়ারি আপ এক্সপ্রেস। এরপর পুলিশ তাঁদের হটিয়ে দেয়। অন্যদিকে, কল্যাণী এইমস সংলগ্ন রাজ্য সড়কের গয়েশপুর চেক পোস্ট মোড়েও অবরোধ করেন বিজেপি কর্মীরা। রেললাইনের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয় ৪১ নম্বর রেলগেট।

বনধ ঘিরে কল্যাণীতে উত্তেজনা, বিক্ষোভ প্রদর্শন বিজেপির
Releated Posts
নিট পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় টেলিগ্রাম সাময়িক ‘ব্যান’ বৈধ ও যুক্তিসঙ্গত: দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম-এর পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার…
অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক
অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…
কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের
তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…
রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…


















