News Flash

  • Home
  • প্রধান খবর
  • আংশিক মেঘলা আকাশ, বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই দক্ষিণ ও উত্তরবঙ্গে
Image

আংশিক মেঘলা আকাশ, বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই দক্ষিণ ও উত্তরবঙ্গে

কলকাতা, ২৮ আগস্ট (হি.স.): অবশেষে বুধবার সকালে রোদের দেখা মিলল কলকাতায়, তবে আকাশ এখনও মেঘাচ্ছন্নই। মেঘের আড়াল থেকে মাঝেমধ্যেই উঁকি দিয়েছে সূর্য, পরক্ষণেই মেঘে ঢেকেছে আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২৯ আগস্ট উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টি প্রত্যাশিত। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় মালদা, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পঙ জেলাতেও।

Releated Posts

‘সপ্তধারা’য় ভারতের আগামী উন্নয়নের রূপরেখা, সাত শক্তির ওপর জোর মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে দেশের আগামী উন্নয়নের জন্য ‘সপ্তধারা’ বা সাতটি…

ByByNews Desk Aug 15, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

নেতাজি, নেহরু, আম্বেদকর-সহ দেশগঠনের মহানায়কদের স্মরণ মোদির, ‘বিকশিত ভারত’-এর আহ্বান

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের স্বাধীনতা সংগ্রাম ও দেশগঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, বাবাসাহেব…

ByByNews Desk Aug 15, 2026

লালকেল্লায় তেরঙ্গা উত্তোলন মোদির, ২০৪৭-এ বিকশিত ভারত গড়তে বড় স্বপ্ন দেখার আহ্বান

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে শনিবার দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাচীর থেকে জাতীয় পতাকা উত্তোলন করে…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top