বেগুসরাইয়ে এনআইএ-র তল্লাশি অভিযান, হেফাজতে এক নকশাল কমান্ডার-সহ ৫

পাটনা, ২৮ আগস্ট (হি.স.): বেগুসরাইতে অভিযান চালিয়ে এক নকশাল কমান্ডার-সহ তাঁর পরিবারের পাঁচজনকে আটক করেছে এনআইএ। জানা গেছে, ওই নকশাল কমান্ডারের নাম বিহারী পাসোয়ান। বুধবার সকালেই এনআইএ বিহারের বেগুসরাইতে অভিযান চালায়।

জানা যাচ্ছে, এনআইএ এদিন বেগুসরাইয়ের তেয়ার থানা এলাকার অন্তর্গত পালিগাঁওতে অভিযান চালায়। এনআইএ বিহারী পাসোয়ান-সহ পাঁচ সন্দেহভাজনকে আটক করেছে। বিহারী পাসোয়ান ছাড়াও এনআইএ তাঁর স্ত্রী ও তিন সন্তানকেও আটক করে। তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।