“রাজ্যের হাতে ক্ষমতা থাকলে ৭ দিনে ফাঁসি দিতাম’’, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৮ আগস্ট (হি.স.) : ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি, রাজ্যের হাতে ক্ষমতা থাকলে ৭ দিনে ফাঁসি দিতাম। বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “ঘটনা দুর্ভাগ্যজনক, চেয়েছিলাম ফাস্ট ট্র্যাক নিয়ে গিয়ে ফাঁসি দিতে। আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে ধর্ষণবিরোধী বিল পাস করাব।’

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মমতা স্বয়ং। তাঁকে এদিন বলতে শোনা যায়, “আমি বলেছিলাম, শনিবার পর্যন্ত শুধু সময় দিন আমাকে। পাঁচ দিন সময় চেয়েছিলাম। মঙ্গলের মধ্যেই সিবিআই হয়ে গেল। ওরা বিচার চায় না। কেসটাকে জলে ফেলে দিল।

তিনি প্রশ্ন করেন, “আজ ক’দিন হল? ১৬ দিন হল মামলা হাতে পেয়েছে সিবিআই? কোথায় গেল বিচার? বিচার চাইতে হবে। বলতে হবে, বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। ফাঁসি চাই, জবাব দাও সিবিআই”।