আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বিখ্যাত ইংলিশ ব্যাটার মালান

লন্ডন, ২৮ আগস্ট (হি.স.): এক সময় রান তোলার মেশিন হিসেবে পরিচিত ছিলেন মালান। সেই মালান বুধবার আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট থেকেই অবসর নিলেন।

ইংল্যান্ডের হয়ে ২২টি টেস্ট, ৩০টি ওয়ানডে এবং ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন মালান। ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

২০২০ সালের সেপ্টেম্বরে আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে পৌঁছেছিলেন মালান। পরের বছর মার্চে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন মালান।

২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ইংল্যান্ড দলের বাইরে মালান।  এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজেও তাকে দলে রাখা  হয়নি।  এর ফলে দলের সঙ্গে অভিমান করে অবসরের সিদ্ধান্ত নিলেন এই বাঁহাতি ইংলিশ ব্যাটার।