নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৮ আগস্ট: বিশালগড়ের বিস্তীর্ণ এলাকায় চোরের দৌরাত্ম চরম আকার ধারণ করেছে। এক মহিলার ঘর থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা ,গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল।
বিধবা মহিলা সাহেনা খাতুনের শেষ সম্বলটুকুও রাতের আঁধারে চুরি করে নিয়ে গেল চোরের দল। ১৫ বছর আগে স্বামী মারা যায়। মানুষের বাড়ি কাজ করে কঠোর পরিশ্রম করে দুই মেয়েকে বিয়ে দেয়। ভাতার টাকা ও কাজের টাকা তিল তিল করে জমাতে থাকে একটা ঘর বানানোর জন্য। কিছুদিন আগে সরকারি ঘরের টাকা তুলে আনে। গতকাল মেয়ের বাড়ি বেড়াতে গেলে ঘর থেকে ৫০ হাজার টাকা ও গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায় চোর।
একেবারে অসহায় অবস্থায় কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। ঘটনা বিশালগড় থানাধীন দুর্গানগর হাসান হোসেনপাড়া। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

