কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযানকে ঘিরে যে আশঙ্কা ছিল, তাই হল। নবান্ন অভিযানের আগে পুরোপুরি বন্ধ করে দেওয়া হল কোনা এক্সপ্রেসওয়ে। সাঁতরাগাছিতে গার্ডরেল দিয়ে পুরো রাস্তা বন্ধ করে দিল পুলিশ। ভিড় বেড়েছে কলকাতার লাইনলাইন মেট্রোয়, সড়কপথে গন্তব্যে পৌঁছতে না পেরে অনেক যাত্রীই মেট্রো ধরে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেছেন। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রোয় অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি ভিড় দেখা গিয়েছে মঙ্গলবার। সকাল সাড়ে ১০টা থেকে অতিরিক্ত ভিড়ের কারণে এসপ্ল্যানেডমুখী বহু মেট্রোর স্বয়ংক্রিয় দরজা বন্ধ করা সম্ভব হয়নি। ফলে মেট্রো ছাড়তেও বিলম্ব হয়েছে।মঙ্গলবারের নবান্ন অভিযানের জন্য আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। হাওড়া স্টেশনে প্রায় অমিল বাস। চলছে হাতেগোনা কয়েকটি সরকারি এবং বেসরকারি বাস। হাওড়া সেতুর উভয়মুখী রাস্তার দু’পাশে দাঁড়িয়ে পুলিশের ভ্যান। এই অবস্থায় বৃষ্টিকে উপেক্ষা করেই হাওড়়া সেতু ধরে হাঁটতে থাকেন বহু যাত্রী।

বন্ধ কোনা এক্সপ্রেসওয়ে; মেট্রোয় ভিড়, হেঁটেই হাওড়া সেতু পেরোলেন যাত্রীরা
Releated Posts
জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…
উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…
প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন
প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…
২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…


















