আগরতলা, ২৩ আগস্ট: আজ সকালে হেলিকপ্টারে করে দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।
সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, হেলিকপ্টারে করে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করতে গোমতি এবং দক্ষিণ ত্রিপুরা জেলা যাচ্ছেন তিনি। ক্ষতিগ্রস্তদের সব ধরণের সাহায্য প্রদানে রাজ্য সরকার প্রতিশ্রুতিবন্ধ।
সাথে তিনি বলেন, গোমতী নদীর জল এখনো ২২.৩০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। যা সর্বোচ্চ বিপদসীমা ২২ মিটারের উপরে।ফলে, অমরপুর, উদয়পুর, সোনামুড়া সহ গোমতী নদীর তটবর্তী এলাকায় অবস্থিত সব গ্রাম থেকে সকল পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি, জলস্তর স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত সকল নাগরিককে অত্যন্ত সতর্ক থাকতে অনুরোধ করেছেন তিনি।

