গার্দাং অশ্বীনি ত্রিপুরা পাড়ায় মাটির ধ্বসে নিহত ৭

শান্তিরবাজার, ২২ আগস্ট: প্রবল বৃষ্টিতে মাটি ধ্বসে শান্তিরবাজার মহকুমার গার্দাং পঞ্চায়েতের অধীনে অশ্বীনি ত্রিপুরা পাড়ায় দুই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। আপাতত ৬ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু একজনের মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

প্রবল বর্ষায় সারা রাজ্যের সাথে ব্যাপক ক্ষতির সন্মুখিন হতে হচ্ছে শান্তির বাজার মহকুমাবাসীকে। বিগতদিনেও শান্তির বাজার মহকুমার দেবীপুর এলাকায় মাটির ধ্বস পরে এক পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল রাত্রিবেলার প্রবল বর্ষায় শান্তির বাজার মহকুমার গার্দাং পঞ্চায়েতের অধীনে অশ্বীনি ত্রিপুরা পাড়ায় দুই পরিবারের ৭ জন মারা যায়। যার মধ্যে এক পরিবারের ৫ জন সদস্য ও অপর পরিবারের ২ জন সদস্য রয়েছেন।

স্হানীয়দের সহযোগিতায় এখন পর্যন্ত ৬ জনের মৃতদেহের খোঁজ পাওয়া গেছে। অপর একজনের মৃতদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় লোকজনেরা।

ওই দুর্ঘটনায় নিহতরা হলেন উমাচরণ ত্রিপুরা (২৫),মন্দিরা ত্রিপুরা ( ২৩ )। অপর পরিবারের সদস্য প্রসেনজিৎ ত্রিপুরা(২১ ), অজয় ত্রিপুরা ( ১৬ ), রাকেশ ত্রিপুরা ( ১৮), জ্যোতিকা ত্রিপুরা (২১) ও কুমতুইসা ত্রিপুরা (৩ )। অশ্বীনি ত্রিপুরা পাড়ায় এই ধরনের দুর্ঘটনার ফলে সমগ্র এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।