কলকাতা, ১৯ আগস্ট (হি.স.): সোমবার রাখীবন্ধনের উৎসবে মাতোয়ারা সমগ্র দেশ। বাদ যায়নি শহর কলকাতাও। কথায় বলে, রাখীপূর্ণিমার দিনে ঘরে সোনা আনলে সুখ-সমৃদ্ধি বাড়ে। আর এদিন তিলোত্তমায় বাড়েনি সোনা-রুপোর দাম। অপরিবর্তিতই রইলো সোনা-রুপোর দর।
জানা গেছে, এদিন কলকাতায় ১৮ ক্যারাট ১ গ্রাম সোনার দাম ৫,৪৫৭ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫৪, ৫৭০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫,৪৫,৭০০ টাকা। এছাড়া ২২ ক্যারাট ১ গ্রাম সোনার দাম ৬,৬৭০ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৬৬,৭০০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৬,৬৭,০০০ টাকা। আর ২৪ ক্যারাট ১ গ্রাম সোনার দাম ৭,২৭৭ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৭২,৭৭০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৭,২৭,৭০০ টাকা। পাশাপাশি এদিন শহরে ১০০ গ্রাম রুপোর দাম ৮৬০০ টাকা এবং এক কেজি রুপোর দাম ৮৬,০০০ টাকা।

